শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

বেসিক ব্যাংকের ১২০০ কোটি টাকা আত্মসাৎ অবশেষে গ্রেপ্তার

আদীব জামাল
আদীব জামাল
বেসিক ব্যাংকের ১২০০ কোটি টাকা আত্মসাৎ অবশেষে গ্রেপ্তার

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. আনোয়ার হোসেন বাবুকে (৩৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত মোঃ আনোয়ার হোসেন বাবু বাংলাদেশের আলোচিত বিসমিল্লাহ গ্রুপ–বেসিক ব্যাংকের ১২০০ কোটি টাকা আত্মসাৎ অর্থ কেলেঙ্কারির মামলার অন্যতম আসামি এবং বিডি সফট–এর কথিত এমডি। তিনি একটি অস্ত্র মামলায় আদালত থেকে ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী ছিলেন।

সোমবার (২৮ আগস্ট) ভোরে সোনাইমুড়ী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন বাবু সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর ইউনিয়নের ওয়াসেকপুর গ্রামের পঞ্চায়েত বাড়ির গিয়াস উদ্দিনের ছেলে।

নোয়াখালী পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার এড়াতে আসামী আনোয়ার হোসেন বাবু দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ