শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

বেনাপোল সীমান্তে বিএসএফের রাবার বুলেটে দুই বাংলাদেশী আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বেনাপোল সীমান্তে বিএসএফের রাবার বুলেটে দুই বাংলাদেশী আহত

যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকার দৌলতপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাবু ও ডালিম নামে দুই বাংলাদেশী আহত হয়েছে।

মঙ্গলবার (০২ এপ্রিল) রাত দশটা সময় দৌলতপুর বিজিবি ক্যাম্পের ওপারে ভারতে কালিয়ানী বিএসএফ ক্যাম্পের সদস্যরা এ রাবার বুলেট বর্ষণ করেন।

এ সময় বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের দ্বীন ইসলাম ছেলে বাবু মিয়া (৩২) ও একই গ্রামের বরকত আলীর ছেলে ডালিম হোসেন (৩২) বিএসএফের রাবার বুলেটের আঘাতে মারাত্মক আহত হয়। আহতদের বিজিবি সীমান্ত থেকে উদ্ধার করে পুলিশির কাছে হস্তান্তর করে। বর্তমানে পুলিশি হেফাজতে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।

২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ খুরশিদ আনোয়ার জানান, বাবু ও ডালিম নামে দুই বাংলাদেশী দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতে ফেনসিডিল আনার জন্য যায়। এ সময় ভারতের কালিয়ানী বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্তের ১৭/৭ এস এর ১৮২ আর পিলারের নিকটে ২৫ গজ ভারতের অভ্যন্তরে তাদের উপর রাবার বুলেট বর্ষণ করে। এতে ডালিম ও বাবু‘র পা ও চোখ ক্ষতবিক্ষত হয়। সীমান্তে টহলে থাকা বিজিবি সদস্যরা তাদের উদ্ধার করে ক্যাম্পে এনে অবৈধ অনুপ্রবেশ আইনে আটক দেখিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে পুলিশি হেফাজতে রেখে তাদের চিকিৎসা চলছে।

জুবায়ের/ সুপ্তি/ দীপ্ত সংবাদ