শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
ক্রিকেট

বেতন–ম্যাচ ফি বাড়ছে ক্রিকেটারদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বেতন–ম্যাচ ফি বাড়ছে ক্রিকেটারদের

বাড়ছে বাংলাদেশ ক্রিকেটারদের বেতন–ভাতা ও ম্যাচ ফি।

সোমবার (৩ মার্চ) ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১৮ তম বোর্ড মিটিং সভায় বিষয়টি অনুমোদিত হয়েছে।

সভা শেষে বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটি চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ক্রিকেটারদের বেতন বেড়েছে, ম্যাচ ফিও বেড়েছে। যারা টেস্ট ক্রিকেট খেলে তাদের বেতন বাড়ানোর হার অন্যদের তুলনায় বেশি। আমরা ওদের (টেস্ট ক্রিকেটার) ইন্টারেস্ট প্রোটেক্ট (সুরক্ষা) করার চেষ্টা করেছি। সংখ্যা আছে (কত জনের বেতন বাড়ছে), সেটা এখন বলতে চাই না।’

উল্লেখ্য, বর্তমানে টি–টোয়েন্টির জন্য ২ লাখ, ওয়ানডের জন্য ৩ লাখ ও টেস্টে ৬ লাখ টাকা করে ম্যাচ ফি পান ক্রিকেটাররা।

 

এসএ