শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

বেগমগঞ্জে অস্ত্র ও গুলি’সহ আটক ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বেগমগঞ্জে অস্ত্র ও গুলি’সহ আটক ২

নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকার ডিবি সড়কে অভিযান চালিয়ে দুই যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ভোরে চৌমুহনী বাজারের হোটেল মিয়ামী আবাসিকের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছেন, চৌমুহনী পৌরসভার কিসমত করিমপুর এলাকার বেল্লাল হোসেনের ছেলে আজিম (২১) ও সোনাইমুড়ী উপজেলার ফরাজী বাড়ির আবু তাহেরের ছেলে হাসান (২১)।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে চৌমুহনী বাজারে টহল দেওয়ার সময় হোটেল মিয়ামী আবাসিকের সামনে থাকা দুই যুবকের গতিবিধি সন্দেজনক মনে হলে তাদের আটক করে পুলিশ। পরে তাদের জিজ্ঞাসাবাদ ও শরীরে তল্লাশি চালিয়ে একটি এলজি ও একটি কার্তুজ জব্দ করা হয়।

বেগমগঞ্জ মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, অপরাধ মূলক কার্যক্রম সংগঠনের উদ্দেশ্যে তারা ওইস্থানে অবস্থান করছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এসএ/দীপ্ত নিউজ