বেইজিংয়ে বসছে বিশ্বসেবা বাণিজ্যের বড় আসর, মিডিয়া নিবন্ধন শুরু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
চীনের রাজধানী বেইজিংয়ে আগামী ৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে ২০২৬ সালের ‘চায়না ইন্টারন্যাশনাল ফেয়ার ফর ট্রেড ইন সার্ভিসেস (সিফটিস)’।

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী ৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে ২০২৬ সালের ‘চায়না ইন্টারন্যাশনাল ফেয়ার ফর ট্রেড ইন সার্ভিসেস (সিফটিস)’। বিশ্বের সেবা খাতের অন্যতম গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক বাণিজ্য মেলার সংবাদ সংগ্রহের জন্য সোমবার থেকে মিডিয়া নিবন্ধন শুরু হয়েছে, যা চলবে ২৬ আগস্ট পর্যন্ত।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশি-বিদেশি সাংবাদিকরা অনলাইনে সিফটিসের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘জয়েন দ্য ফেয়ার’ (Join the Fair) অপশনে ক্লিক করে ‘মিডিয়া নিবন্ধন’ নির্বাচনের মাধ্যমে নিজেদের নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।

পাঁচ দিনব্যাপী এবারের সিফটিস বেইজিংয়ে অনুষ্ঠিত হবে ৯ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত।

সাংবাদিকরা কখন এবং কীভাবে মিডিয়া পাস সংগ্রহ করবেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য যথাসময়ে সিফটিসের অফিশিয়াল ওয়েবসাইটের ‘মিডিয়া সেন্টার’ বিভাগে প্রকাশ করা হবে।

চীনের ক্রমবর্ধমান সেবা অর্থনীতি এবং বৈশ্বিক বাণিজ্যে দেশটির ভূমিকার প্রেক্ষাপটে এবারের সিফটিসকে ঘিরে আন্তর্জাতিক ব্যবসায়ী ও গণমাধ্যমের আগ্রহ ক্রমশ বাড়ছে।

সূত্র: সিএমজি

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More