শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
প্রবাস

বেঁচে আছেন ইউক্রেনে যুদ্ধে যাওয়া সেই রাজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বেঁচে আছেন ইউক্রেনে যুদ্ধে যাওয়া সেই রাজন
ছবি: সংগৃহীত

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার হয়ে ফ্রন্টলাইনে গিয়ে মাইনে (স্থলমাইন) আহত হয়েছিলেন বাংলাদেশি যুবক মো. রাজন হোসাইন। প্রায় ২১ দিন নিখোঁজ থাকার পর অবশেষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বেঁচে থাকার খবর জানিয়েছেন ‘রাজন অন দ্য গো’ নামে পরিচিত এই যুবক।

বুধবার (১১ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি প্রকাশ করে রাজন লেখেন, ‘শুধু বলব, আলহামদুলিল্লাহ!’ একই সঙ্গে দেওয়া দীর্ঘ বার্তায় তিনি জানান, যুদ্ধের ময়দানে আহত হওয়ার পরও আল্লাহর রহমতে এখনো বেঁচে আছেন।

‘দীপ্ত নিউজ‘ পাঠকদের জন্য পোস্টটি হুবহু তুলে ধরা হলো–

‘আমি রাজন। আলহামদুলিল্লাহ, যুদ্ধের ময়দানে মাইনে আহত হওয়ার পরও মহান আল্লাহর রহমতে এখনো বেঁচে আছি।’

‘একজন সাধারণ মানুষ হিসেবে আমার জন্য পুরো দেশবাসী এত দোয়া করছেন, এত ভালোবাসা দেখাচ্ছেন—সত্যি বলতে, আমি অভিভূত ও বিস্মিত!’

‘বাংলাদেশের সকল মানুষ, সাংবাদিক, চাকরিজীবীসহ সমাজের সর্বস্তরের যাঁরা আমার জন্য দোয়া করছেন, খোঁজখবর নিচ্ছেন এবং ভালোবাসা জানাচ্ছেন, তাঁদের সবার প্রতি আমি চিরকৃতজ্ঞ।’

‘আপনাদের এই ভালোবাসা ও দোয়ার ঋণ কোনো দিন শোধ করতে পারব না। হয়তো ব্যক্তিগতভাবে সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারব না, কিন্তু প্রত্যেকের প্রতি আমার অন্তরের গভীর থেকে ভালোবাসা ও শ্রদ্ধা রইল।’

‘সবাই আমার জন্য দোয়া করবেন, মহান আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করেন এবং নিরাপদে পরিবারের কাছে ফিরে যাওয়ার তৌফিক দেন।’

‘আপনাদের ভালোবাসা ও দোয়াই আমার কাছে অনেক বড় পাওয়া। আলহামদুলিল্লাহ।’