শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

বৃহস্পতিবার রাজশাহীর ২টি জনসভায় যোগ দেবেন জামায়াত আমির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বৃহস্পতিবার রাজশাহীর ২টি জনসভায় যোগ দেবেন জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

আগামীকাল বৃহস্পতিবার রাজশাহীর দুটি নির্বাচনী সমাবেশে যোগ দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় তিনি মহিষালবাড়ি ডিগ্রি কলেজ মাঠে ও বিকেল ৩টায় ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য ১১ দলীয় জোটের জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

জনসভা উপলক্ষে ইতিমধ্যেই মঞ্চ নির্মাণসহ যাবতীয় প্রস্তুতি শেষ করা হয়েছে। নেতাকর্মীরাও জামায়াত আমিরের সফরকে কেন্দ্র করে চাঙ্গা হয়ে উঠেছে। রাজশাহীর মাদ্রাসা মাঠের জনসভায় ১ লাখ লোক সমাগমের টার্গেট নিয়ে কাজ করছে মহানগর জামায়াতসহ ১১ দল। এরমধ্যে ৪০ হাজার নারী কর্মী যোগ দেবেন।

এদিকে, রাজশাহী–১ (তানোর–গোদাগাড়ী) আসনকে কেন্দ্র করে নির্বাচনী সমাবেশ হবে মহিষালবাড়ি ডিগ্রি কলেজ মাঠে। এ জনসভায় যোগ দেবেন তানোর ও গোদাগাড়ী উপজেলার ৯৪ হাজার নেতাকর্মী। এ নিয়ে তাদের প্রস্তুতি শেষ হয়েছে।

রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডল বলেন, মাদ্রাসা মাঠের নির্বাচনী সমাবেশ অত্যন্ত গুরুত্বপূণ। এই সমাবেশে রাজশাহী মহানগর ও জেলার ৭টি উপজেলার নেতাকর্মী যোগ দেবেন। প্রায় ১ লাখ লোক এ সমাবেশে যোগ দেবেন। জামায়াত আমিরের এ সফর নেতাকমী এবং রাজশাহীবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সফরে গুরুত্¦পূর্ণ দিকনির্দেশনা আসবে।

রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারী গোলাম মুর্তুজা বলেন, গোদাগাড়ীর জনসভায় তানোর ও গোদাগাড়ী উপজেলার ৯৪ হাজার নেতাকর্মী অংশ নেবেন। আশা করছি সুন্দর ও সফলভাবে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। জামায়াত আমিরের সফরকে কেন্দ্র করে উৎফুল্ল নেতাকর্মীরা।