শিরোনাম
বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি
দীপ্ত নিউজ
রংপুর বিভাগ

বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন

আল আমিন
আল আমিন
প্রকাশ:
বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন

নির্বাচনী প্রচারণার কোলাহল থেমেছে। মিছিল, সভা–সমাবেশ ও মাইকের শব্দের পরিবর্তে এখন ঠাকুরগাঁও–১ আসনে বিরাজ করছে ভোটের অপেক্ষা।

আগামীকাল বৃহস্পতিবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিতব্য জাতীয় সংসদের উপ–নির্বাচনে পাঁচ প্রার্থীর মধ্যে কে নির্বাচিত হবেন, তা নির্ধারণ করবেন ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন ভোটার।

গতকাল মঙ্গলবার সকাল ৮টায় শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা। এরপর থেকেই প্রার্থীরা অপেক্ষা করছেন ভোটারদের রায়ের। বৃহস্পতিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে।

এদিকে, নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে আজ বুধবার বেলা ১১টায় ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠ থেকে ভোটগ্রহণের সামগ্রী বিতরণ শুরু করে জেলা নির্বাচন অফিস।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম এ কার্যক্রমের উদ্বোধন করেন। এর আগে পুলিশ, আনসার ও ভিডিপির সদস্যরা নিজ নিজ সংশ্লিষ্ট কর্মকর্তার কাছ থেকে নির্বাচনী দায়িত্ব বুঝে নেন।

ঠাকুরগাঁও সদর, ভুল্লী ও রুহিয়া উপজেলা নিয়ে গঠিত এ সংসদীয় আসনে রয়েছে ২২টি ইউনিয়ন ও একটি পৌরসভা। মোট ভোটারের মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ৪৭৫, নারী ২ লাখ ৫৮ হাজার ৬৫৯ এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন। এ আসনে পুরুষের তুলনায় নারী ভোটারের সংখ্যা কিছুটা বেশি।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আসনটির ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১১৫টিকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে অধিকসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

উপ–নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মির্জা ফয়সল আমীন (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিযামী (বটগাছ), বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম (হাতপাখা)।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম গণমাধ্যমে জানান, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শেষ হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটিই এখন সর্বোচ্চ অগ্রাধিকার।

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. বেলাল হোসেন গণমাধ্যমে বলেছেন, নির্বাচনে কোনো পক্ষকে বিশেষ সুবিধা দেওয়া হবে না। ফলাফল যার পক্ষেই যাক, সবাই তা মেনে নেবেন বলে তিনি প্রত্যাশা করেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর নির্বাচন সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নির্বাচন ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাহিনীটির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল মো. সুরুজ মিয়া গণমাধ্যমে জানান, ভোটাররা যাতে নিরাপদে কেন্দ্রে এসে ভোট দিতে পারেন সেই লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

অন্যদিকে, উপ–নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা–ব্যবস্থা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি–১৩)। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান ব্যাটালিয়নটির অধিনায়ক লে. কর্নেল মনজুর করিম। বুধবার ঠাকুরগাঁও জেলা বালক উচ্চ বিদ্যালয় মাঠে তিনি এ তথ্য জানান।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।