শিরোনাম
মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ চিত্রনায়িকা পপির মা আর নেই নতুন পে-স্কেলের বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার
দীপ্ত নিউজ
বিনোদন

বুবলীকে নিয়ে পরীর বিস্ফোরক মন্তব্য!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বুবলীকে নিয়ে পরীর বিস্ফোরক মন্তব্য!
সংগৃহীত ছবি

সম্প্রতি কলকাতায় সিনেমার শুটিংয়ের ফাঁকে নিজের দুঃখ প্রকাশ করলেন ঢালিউড চিত্রনায়িকা পরীমণি। তিনি বললেন, ‘আমি বেয়াদব, সারা জীবন বেয়াদবী করেই বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। অকারণে অনেকেই আমাকে ভুল বোঝে।‘

এই মুহূর্তে কলকাতার ‘ফেলুবক্সী’র সিনেমায় ব্যস্ত পরী। শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন কলকাতার সহঅভিনয় শিল্পী মধুমিতা আর সোহমের সঙ্গে। শুটিংয়ে ফাঁকে এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও কথা বলেন পরী। আর সেখানেই চয়নিকা আর বুবলীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন অভিনেত্রী।

ওই সাক্ষাৎকারের এক পর্যায় ঢালিউড চিত্রনায়িকা বুবলী প্রসঙ্গ উঠতেই পরী বলেন, দেখুন আমি আমার ছেলের ব্যাপারে বরাবরই সিরিয়াস। পদ্মর ব্যাপারে কিছু করতে গিয়ে আমি কাউকে কপি করি না। আবার নিজের আবেগের বহিঃপ্রকাশ কেউ কপি করলে তা মেনেও নিতে পারি না।

বুবলী প্রসঙ্গে পরী আরও বলেন, আমার ইমোশন হঠাৎ করে আসে না। যখন প্রথম মা হতে চলেছি জানতে পারি, ৩ মিনিটের মধ্যে তখনই আমার ভক্তদের সঙ্গে বিষয়টা শেয়ার করেছি। যখন অনুভব কললাম আমার বেবিবাম্প, সঙ্গে সঙ্গেই সে অনুভূতি ভক্তদের সঙ্গে শেয়ার করেছি। হঠাৎ সন্তান জন্মের দুই বছর পর নিজের বেবিবাম্প ভক্তদের দেখানোর জন্য হাজির হইনি।

আল / দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।