শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে জামায়াত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে জামায়াত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আগামীকাল বুধবার (২২ অক্টোবর) সাক্ষাৎ করবে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল।


মঙ্গলবার (২১ অক্টোবর) জামায়াতের মিডিয়া সেলের প্রধান সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, আগামীকাল বিকেল ৫টায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবে জামায়াতে ইসলামীর পাঁচ সদস্যের প্রতিনিধি দল৷ এতে নেতৃত্ব দেবেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।

 

এদিকে, আজ সন্ধ্যা ৬টার দিকে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দল। এতে নেতৃত্ব দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।