শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বিসিসি নির্বাচন: অর্ধেকের বেশি সংখ্যক নারী ভোটার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিসিসি নির্বাচন: অর্ধেকের বেশি সংখ্যক নারী ভোটার

 

বরিশাল সিটি নির্বাচনে অর্ধেকের বেশি সংখ্যক নারী ভোটার, ভোট পেতে প্রচারণায় প্রার্থীদের স্ত্রীরা। নারী ও শিশু বান্ধব নগরী গড়ে তোলার প্রতিশ্রুতি।

বরিশাল নগরীর অর্ধেকের বেশি ভোটার নারী। কিন্তু সিটি কর্পোরেশনের সুযোগ–সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে নারীরা অনেক পিছিয়ে রয়েছে।এজন্য নারী ভোটারদের নিয়ে পৃথক প্রচারণা ও প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। নারী ভোটারদের আস্থা অর্জন করায় তাদের কাছে ছুটছেন প্রার্থীদের স্ত্রীরা।

নির্বাচনী প্রচারণার প্রথম থেকে আলোচনায় আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহর পত্নী লুনা আবদুল্লাহ। নাগরের প্রতিটি উঠান বৈঠকে নারীদের সঙ্গে মতবিনিময় করে সারা ফেলেছেন তিনি। নারী ও শিশুদের নিয়ে বিশেষ প্রতিশ্রুতি ব্যক্ত করছেন ভোটারদের মাঝে।

একইভাবে নারী ভোটারদের নিকট প্রচারণা করছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপসের স্ত্রী ইসমত আরা ইকবাল। ইসলামী আন্দোলনের হাত পাখা প্রতীকের সমর্থনে নারীরা প্রচার প্রচারণা করলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তারা।

মহানগরীর ৩০ টি ওয়ার্ডে ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন ভোটারের মধ্যে ১ লাখ ৩৭ হাজার ৪৯৮ জন নারী ভোটার রয়েছে।

 

 

মর্তুজা জুয়েল/ আল/ দীপ্ত সংবাদ