শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে শীতল শহর রাশিয়ার ইয়াকুটস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বিশ্বের সবচেয়ে শীতল শহর রাশিয়ার ইয়াকুটস্ক

মাঝারি শৈত্যপ্রবাহে বাংলাদেশসহ অনেক দেশ বিপর্যস্ত হয়ে পড়লেও, মাইনাস ৫০ থেকে ৬০ ডিগ্রি সেলসিয়াসেও স্বাভাবিক রাশিয়ার ইয়াকুটস্ক শহরের জীবনযাত্রা। সোমবার সেখানে তাপমাত্রা রেকর্ড করা হয় মাইনাস ৪৭ ডিগ্রি সেলসিয়াস। এই আবহাওয়া উপভোগ করছে বাসিন্দারা।

বিশ্বের সবচেয়ে শীতল শহর হিসেবে পরিচিত রাশিয়ার ইয়াকুটস্ক। আর্কটিক সার্কেল থেকে ৩০০ মাইল দক্ষিণে এই শহরের অবস্থান। জনসংখ্যা ৩ লাখ। শীতে এই শহরের ঘরবাড়ি, রাস্তাঘাটসহ বিভিন্ন স্থাপনা ঢাকা পড়ে তুষারের চাদরে। মানুষ বাইরে বের হলে, চোখের পাপড়ি আর দাড়িও বরফে জমে যায়। এই পরিস্থিতির মধ্যেও স্বাভাবিকভাবে জীবনযাপন করছে সেখানকার মানুষ।

ইয়াকুটস্ক এর এক বাসিন্দা বলেন “যখন তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামে তখন শুধু জুনিয়রদের স্কুল বন্ধ থাকে। আর ৫০ ডিগ্রি সেলসিয়াসের নিচে গেলে সিনিয়রদের স্কুল বন্ধ থাকে। ৫০ বা ৬০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা নামলেও আমাদেরকে কাজে যেতে হয়। এটা স্বাভাবিক।” শীতকাল সুন্দর। এখনো তীব্র তুষারপাত হয়নি। আমরা উপযুক্ত পোশাক পরি এবং স্বাচ্ছন্দ্য বোধ করি। সূর্যের দেখা মিলে না। এই আবহাওয়া মনোরম ”

মাইনাস ৪০-৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিশ্বের অন্যান্য অঞ্চলের মানুষের কাছে অসহনীয় হলেও, রাশিয়ার ইয়াকুটস্কে তা অনেকটাই স্বাভাবিক।