শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ ম্যাচের সূচি নিয়ে নাখোশ আর্জেন্টিনা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
শেষ ১৬ নিশ্চিতের পর আর্জেন্টিনার পরের ম্যাচের প্রতিপক্ষ এখন মিশর।

নির্ধারিত ৯০ মিনিট শেষে তখন চলছে অতিরিক্ত ৩০ মিনিটের খেলা। অল্প সময়ের মধ্যে পেশিতে টান অনুভব (ক্র্যাম্প) করলেন ৪ আর্জেন্টিাইন ফুটবলার।

শারীরিক ও মানসিকভাবে এমন কঠিন ম্যাচ কাটানোর পর ৩ দিনের মধ্যে আবার শেষ ১৬র ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। যা কোনোভাবেই মানতে পারছেন না দলটির প্রধান কোচ লিওনেল স্কালোনি। তার মতে, এই পর্যায়ে আরও বেশি বিশ্রাম প্রয়োজন।

বাংলাদেশ সময় শনিবার (৪ জুলাই) ভোরে মায়ামি স্টেডিয়ামে রাউন্ড অব ৩২র ম্যাচে কেপ ভার্দেকে ৩২ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।

একে তো মায়ামির তীব্র গরম, তার ওপর নকআউট ম্যাচের চাপ, কেপ ভার্দের অবিশ্বাস্য রকমের কঠিন পরীক্ষাসব মিলিয়ে আর্জেন্টিনার প্রায় সব ফুটবলারকে দেখা যায় ক্লান্ত, পরিশ্রান্ত। এনজো ফার্নান্দেস, তাগলিয়াফিকো, নিকো গনজালেজ, ফাকুন্দো মেদিনা পেশির টানে ভোগেন।

তবু শেষ পর্যন্ত লড়াই করে দলের জয় নিশ্চিত করায় ফুটবলারদের ওপর সন্তুষ্ট স্কালোনি।

তিনি বলেন, “যখন আপনি নিজেকে নিংড়ে দিয়ে খেলবেন তখন সেটা আপনার অনেক কিছু কেড়ে নেবে। এই দিক থেকে দল আজ তাদের দৃঢ়তা দেখিয়েছে। আমাদের যেগুলো ঠিক করে নেওয়া প্রয়োজন আমরা সেটা নেব।”

কেপ ভার্দেকে হারিয়ে শেষ ১৬ নিশ্চিতের পর আর্জেন্টিনার পরের ম্যাচের প্রতিপক্ষ এখন মিশর। মাত্র ৩ দিনের মধ্যে আটালান্টা স্টেডিয়ামে বাংলাদেশ সময় মঙ্গলবার (৭ জুলাই) রাত ১০টায় কোয়ার্টারফাইনালের টিকিটের খোঁজে নামবে দুই দল।

গ্রুপ পর্ব চলাকালে দুই ম্যাচের মাঝে ৬ দিন বিরতি পেয়েছিল আর্জেন্টিনা। কিন্তু এখন গুরুত্বপূর্ণ সময়ে এসে বিশ্রামের সময় কমে যাওয়ায় নাখোশ স্কালোনি।

বিশ্বকাপ ম্যাচের সূচির ধরন নিয়ে তাই প্রশ্ন তুললেন আর্জেন্টিনার কোচ।

তিনি বলেন, “আগে আমরা ৬ দিন বিরতি পেতাম, এখন পাব ৩ দিন। এটা হওয়া উচিত উল্টো। যখন আপনার সবচেয়ে বেশি বিশ্রাম প্রয়োজন হবে, তখন পাবেন কম। এটা বোঝা খুব কঠিন। কম বিরতি দিয়ে শুরু হয়ে ধীরে ধীরে বাড়ানো উচিত।”

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More