মেক্সিকোর পরদিন বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হলো আরেক আয়োজক দেশ কানাডায়।
শুক্রবার (১২ জুন) টরন্টো স্টেডিয়ামে শুরুতে তুলে ধরা হয় কানাডিয়ান সংস্কৃতি, সবাইকে স্বাগত জানান দেশটির সংগীত শিল্পী উইলিয়াম প্রিন্স।
গান পরিবেশন করেন অ্যালেসিয়া কারা। পারফর্ম করেন বলিউড নৃত্যশিল্পী–অভিনেত্রী নোরা ফাতেহি, তার সঙ্গে যোগ দেন বাংলাদেশি–আমেরিকান ডিজে তারকা সঞ্জয় দেব ও ফরাসি গায়ক ভেজেড্রিম।
আগের যেকোনো আসরের চেয়ে, এবারের বিশ্বকাপ ফুটবল আয়োজিত হচ্ছে বড় পরিসরে। দলের সংখ্যা বাড়ার পাশাপাশি টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে তিনটি দেশে। মহারণের পরিধি যেমন বেড়েছে, তেমনি এসেছে ভিন্নতাও। আয়োজক দেশগুলোর ইতিহাস–ঐতিহ্য তুলে ধরার জন্য আয়োজক তিন দেশেই আলাদা করে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে ফিফা।
২০২৬ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় দিনে কানাডার টরন্টোর বিএমও ফিল্ডে অনুষ্ঠিত হলো বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী আয়োজন। সরব উপস্থিতি ছিল নোরা ফাতেহির। তার সঙ্গে ছিলেন ফরাসি পপ তারকা ভেজিড্রিম এবং বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে সঞ্জয়। তার পারফর্মের সময় বারবার বাংলাদেশের জাতীয় প্রতীকগুলোকে তার পোশাকের মাধ্যমে পুরো বিশ্বকে দেখালেন। এতে বিশ্বসহ নজর কাড়ে সমগ্র বাংলাদেশিদেরও।
আন্তর্জাতিক এই মহোৎসবে বৈশ্বিক দর্শকদের মূল আকর্ষণদের অন্যতম ছিলেন বিশ্বখ্যাত পারফর্মার নোরা ফাতেহি, যার চোখ ধাঁধানো নাচ পুরো স্টেডিয়ামকে মুহূর্তেই মাতিয়ে তোলে। বিশ্বকাপের এই বিশেষ সাংস্কৃতিক পর্বে অংশ নিয়েছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তের বেশ কয়েকজন তুমুল জনপ্রিয় সংগীতশিল্পী। অনন্য এই সংগীত আয়োজনে নোরা ফাতেহি মঞ্চে তার একদম নতুন একটি মৌলিক গান পরিবেশন করেন।
মেগা মঞ্চে পারফরম্যান্সের সময় তার সাথে সহ–শিল্পী হিসেবে আরো অংশ নেন ফরাসি প্রখ্যাত পপ তারকা ভেজিড্রিম এবং বাংলাদেশি–আমেরিকান গায়ক সঞ্জয়। এই তিন ভিন্ন ঘরানার আন্তর্জাতিক শিল্পীর যৌথ ও ফিউশনধর্মী পরিবেশনাটি এরমধ্যেই বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। নোরার পাশাপাশি টরন্টোর এই উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার বহুসাংস্কৃতিক পরিচয় তুলে ধরতে পারফর্ম করেন বিশ্বখ্যাত মেগা তারকা অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা, এলিয়ান্না এবং মাইকেল বুবলে।