শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বিরামপুরে ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিরামপুরে ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রের মৃত্যু

দিনাজপুরে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনে কাটা পড়ে গোলাম রব্বানী (১৭) এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে ।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটে বিরামপুর রেল স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত রব্বানী নবাবগঞ্জ উপজেলার কুতুব গ্রামের মনোয়ার হোসেনের ছেলে এবং জয়পুরহাট সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক ১ম বর্ষের ছাত্র।

প্রতক্ষদর্শীরা জানান, বিরামপুর স্টেশনে স্টপেজ না থাকায় চলন্ত ট্রেন থেকে রব্বানী নামতে গিয়ে প্লাট ফরম ও ট্রেনের মধ্যবর্তী সরু ফাঁকের মধ্যে পড়ে যায়। এতে সে ট্রেনের ধাক্কায় রক্তাক্ত হয়। ট্রেনে চলে যাওয়ার পর ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ জান্নাতুন ফেরদৌস তাকে মৃত ঘোষণা করেন।

পার্বতীপুর জিআরপি থানার ওসি একেএম নূরুল ইসলাম জানান, স্বজনদের আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে কৃষকের মৃত্যু

 

এসএ/দীপ্ত নিউজ