শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

বিয়ে সংক্রান্ত বিবাদে খুন হন লক্ষ্মীপুরের সেই সজিব!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বিয়ে সংক্রান্ত বিবাদে খুন হন লক্ষ্মীপুরের সেই সজিব!

লক্ষ্মীপুরের যুবক সজিব হোসেন আর্থিক লেনদেন ও বিয়ে সংক্রান্ত ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হয়েছেন বলে জানা গেছে। তবে সজিবকে নিজেদের কর্মী দাবি করে মরদেহ নিয়ে বিএনপি রাজনীতি করছে বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, ব্যক্তিগত টাকা পয়সা লেনদেনের বিবাদ নিয়ে সজিবকে ছুরি দিয়ে উপর্যুপরি কোপায় চার–পাঁচজন যুবক। অতিরিক্ত রক্তক্ষরণে প্রাণ হারান সজিব।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, সজিব দৌড়ে সন্ধ্যা ৬টার দিকে লক্ষ্মীপুরে মদিন উল্যাহ হাউজিংয়ের একটি বাসায় ঢুকছেন এবং কিছুক্ষণ পর সেখানে তার মৃত্যু হয়।

ওই ফ্ল্যাটের মালিক নোমান জানান, মৃত্যুর আগে সজিব তাকে জানিয়েছিলেন– আর্থিক লেনদেন এবং টাকা পয়সা সংক্রান্ত ব্যাপারে সজীবের প্রতিপক্ষের সঙ্গে বিরোধ ছিল এবং তিনি বিএনপির কোনো মিছিলে অংশগ্রহণ করেননি কিংবা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। এর আগে ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে ঘটনা জানানো হয়েছিল। সেই পরিপ্রেক্ষিত পুলিশ সেই বাসা থেকে সজিবের মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ বলেন, ‘পুলিশের কোনো গুলিতে কেউ মারা যায়নি। সজিব মারা গেছে ছুরির কোপে। তার শরীরে চিকিৎসকরা চারটি কোপের চিহ্ন পেয়েছেন। সিসিটিভি ফুটেজেও দেখা গেছে সজিবের রক্তাক্ত দেহ এবং মারা যাওয়ার দৃশ্য।’

এদিকে বিচ্ছিন্ন ঘটনায় খুন হওয়া সজিবকে কৃষকদলের কর্মী দাবি করেছেন বিএনপি নেতারা। কেউ তাকে ছাত্রদলের কর্মী হিসেবেও দাবি করছেন।