শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

বিয়ে করেছেন নারী উদ্যোক্তা তনি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিয়ে করেছেন নারী উদ্যোক্তা তনি!

বিয়ে করেছেন দেশের আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি। স্বামীর নাম মো. সিদ্দিক।

রবিবার (১২ অক্টোবর) রাতে সিদ্দিক নিজ ফেসবুকে ছবি প্রকাশ করে স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে মাঝরাতে স্বামীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে তনি একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন।

দিবাগত (১৩ অক্টোবর) রাতে সিদ্দিক ফেসবুকে ছবি শেয়ার করে লিখেন, ‘আরও একটি বছর পেরিয়ে গেল, কিন্তু মনটা এখনও তরুণ। আমার জন্মদিনকে বিশেষ করে তোলার জন্য আমার প্রিয় স্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। তোমায় অনেক ভালোবাসি।’

আর তনি তার পোস্টে লিখেছেন, ‘জন্মদিনের শুভেচ্ছা। তোমার মতো বিশেষ একজনের জন্মদিন উদ্‌যাপনের জন্য বছরে একটা দিনই যথেষ্ট নয়।’

উল্লেখ্য, ২০২৪ সালের ৭ অক্টোবর ব্যাংক চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তনি‘র দ্বিতীয় স্বামী ও ব্যবসায়ী শাহাদাৎ হোসাইন। তনি ও তার প্রয়াত স্বামীর মধ্যকার বয়সের ব্যবধান নিয়ে ব্যাপক সমালোচনা হয়। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হেঁটেছিলেন তনি।

 

এসএ