শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

বিয়ে করলেন ডোনাল্ড ট্রাম্পের ছোট মেয়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিয়ে করলেন ডোনাল্ড ট্রাম্পের ছোট মেয়ে

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট মেয়ে টিফানি ট্রাম্প বিয়ে করলেন মাইকেল বুলোসকে।

তিনি একজন ব্যবসায়ী। শনিবার ফ্লোরিডার পাম বিচের মার-এ-লাগো ক্লাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এই ক্লাবের মালিক টিফানির ডোনাল্ট ট্রাম্প। বিয়ের অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প, তার বড় মেয়ে ইভাঙ্কা ট্রাম্প, বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, মেজো ছেলে এরিক ট্রাম্প ও ছোট ছেলে ব্যারন ট্রাম্প উপস্থিত ছিলেন।

জানা গিয়েছে, মাইকেল বুলোস একজন লেবানিজ বংশোদ্ভূত আমেরিকান ব্যবসায়ী। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মাইকেলের পরিবার বহু বিলিয়ন ডলারের কোম্পানির মালিক। টিফানির বয়স ২৯, মাইকেলের ২৫। ট্রাম্প হোয়াইট হাউস ছাড়ার আগে ২০২১ সালের জানুয়ারিতে মাইকেলের সঙ্গে বাগদান সেরেছিলেন টিফানি। টিফানির মা, ট্রাম্পের প্রাক্তন স্ত্রী অভিনেত্রী মার্লা ম্যাপলস বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। টিফানির সঙ্গে মাইকেলের দেখা হয় ২০১৮ সালে। মাইকেল তখন লন্ডনের সিটি ইউনিভার্সিটিতে পড়তেন। ছুটি কাটাতে তখন ইউরোপে গিয়েছিলেন টিফানি।