শিরোনাম
দীপ্ত নিউজ
বিনোদন

বিয়ে করছেন দীঘি!

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
বিয়ে করছেন দীঘি!

বিয়ে করতে যাচ্ছেন সিনেপর্দার জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। এমন আলোচনা চলছে দেশের শোবিজ অঙ্গনে যদিও এর কারণ অভিনেত্রী নিজেই।

সোমবার (১ জুলাই) রাতে সামাজিক মাধ্যমে ফেসবুকে দীঘির একটি পোস্ট দেখে নেটদুনিয়া রীতিমতো তোলপাড়।

পোস্টে দেখা যায়, তাঁর অনামিকায় একটি আংটি। নেলপলিশ রাঙানো হাত। আর হাতের নিচে বিয়ের কার্ড! ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘অপেক্ষা করতে পারছি না আর…! সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’

এর পর থেকেই সবার প্রশ্ন– তাহলে কি খুব শিগগিরই বিয়ের খবর দিচ্ছেন অভিনেত্রী? নাকি এটি নতুন কোনো কাজের প্রচারণার কৌশল?

খোঁজ নিয়ে জানা যায়, ফেসবুকের সেই পোস্টটি মূলত প্রমোশনাল। চুক্তিবদ্ধ হওয়া নতুন একটি সিনেমার প্রমোশনের উদ্দেশেই পোস্টটি দিয়েছেন দীঘি।

এ প্রসঙ্গে দীঘির বাবা অভিনেতা সুব্রত বলেন, ‘অনেকে যে রকম ভেবেছেন, বিষয়টি আসলে তা নয়। দীঘির নতুন একটি সিনেমা আসছে, সেটিরই প্রমোশনাল পোস্ট এটা।’

নতুন সিনেমা সম্পর্কে সুব্রত বলেন, ‘আজ (২ জুলাই) সন্ধ্যায় সিনেমাটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।’

উল্লেখ্য, প্রয়াত নায়িকা দোয়েল ও অভিনেতা সুব্রতের মেয়ে দীঘি। চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে পরিচিতি পেয়েছিলেন। বছর তিনেক আগে ‘তুমি আছ তুমি নেই’ ছবির মাধ্যমে চিত্রনায়িকা হিসেবেও তাঁর অভিষেক হয়েছে।

 

এসএ/দীপ্ত সংবাদ