শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে সন্তানের জননীর অবস্থান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে সন্তানের জননীর অবস্থান

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিয়ের দাবিতে পরকীয়া প্রেমিকের বাড়িতে পাঁচ দিন ধরে অবস্থান নিয়েছেন এক সন্তানের জননী।

মঙ্গলবার (১৮ জুলাই) সকালে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গজেরকুটি বানিয়াটারী গ্রামে প্রেমিকের ঘরে তাকে অবস্থান করতে দেখা যায়।

জানা গেছে, অজয় রায়‘র অনার্স পড়ুয়া ছেলে বিকাশ চন্দ্রের (২৮) সাথে সুবোধ চন্দ্রের স্ত্রী ও এক সন্তানের জননী চন্দনা রাণীর সাত বছর ধরে পরকীয়া প্রেম চলছিল। বৃহস্পতিবার (১৩ জুলাই) রাতে বিকাশকে চন্দনার ঘরে আপত্তিকর অবস্থায় পরিবারের লোকজন আটক করে।

পরের দিন সুবোধ ঘটনা শুনে স্ত্রীকে বাড়ী থেকে বের করে দেয় এবং সংসার করবে না বলে জানিয়ে দেন। উপায়ন্তর না দেখে শুক্রবার (১৪ জুলাই) দুপুরে চন্দনা বিকাশের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেয়।

চন্দনা রানী জানান, বিয়ের ছয় মাস পর স্বামীর মামাত ভাই বিকাশ আমাকে ফুসলিয়ে দৈহিক মেলামেশা করে। বৃহস্পতিবার রাতে তাকে আমার ঘরে আপত্তিকর অবস্থায় আটক করলে আমার স্বামী আমাকে বাড়ি থেকে বের করে দেয়। বিকাশ আমাকে বিয়ে না করলে আত্নহত্যা ছাড়া আমার কোন উপায় থাকবে না।

এ ব্যাপারে বিকাশ চন্দ্র রায়ের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তারপর মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

বিকাশের মা প্রতিমা রাণী জানান, চন্দনা সম্পর্কে আমার ভাগিনা বউ। সে আমাদের বাড়িতে পাঁচ দিন ধরে আছে। আমার ছেলে বাড়িতে নাই। তাদের মধ্যে সম্পর্ক আছে কিনা জানিনা।

ইউপি চেয়ারম্যান হাছেন আলী বলেন, মেয়েটির সাথে কথা বলেছি। সে বলেছে, বিকাশ আমাকে বিয়ে না করলে আমি আত্নহত্যা করবো। আমরা ছেলে ও তার পরিবারকে বোঝানোর চেষ্টা করছি।

 

ইউনুছ/এসএ/দীপ্ত নিউজ