শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অবস্থান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অবস্থান
প্রতীকী ছবি (এআই)

পটুয়াখালীর কলাপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিক তারেক মৃধার (২৫) বাড়িতে অবস্থান নিয়েছে এক কলেজছাত্রী (২০)। মঙ্গলবার (২৪ জুন) বেলা ১১টার দিকে কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই তরুণী জানায়, দেড় বছর আগে কলাপাড়া পৌর শহরের চিংগড়িয়া এলাকায় বৈশাখী মেলায় তারেকের সঙ্গে তার পরিচয় হয়। এরপর মোবাইল ফোনে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তারেক তাকে কুয়াকাটাসহ বিভিন্ন জায়গায় নিয়ে যান এবং রাত্রিযাপন করেন। পরে তারেক সম্পর্ক অস্বীকার করে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।

তিনি অভিযোগ করেন, ঘটনার দিন প্রেমিকের বাড়িতে অবস্থান নিতে গেলে, তারেকের মা তাকে টেনে–হিঁচড়ে ঘর থেকে বের করে দিয়ে তালা মেরে অন্যত্র চলে যান। তবে তরুণী পুনরায় ওই বাড়ির সামনে গিয়ে অবস্থান নেন।

এ বিষয়ে তারেক মৃধার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তবে তার বাবা ফারুক মৃধা দাবি করেছেন, “তারেকের বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা।”

ঘটনার বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম বলেন, “বিষয়টি জানার পর গ্রাম পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত খোঁজ–খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”