শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

বিয়ের ছবি প্রকাশ করলেন সোনাক্ষী সিনহা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিয়ের ছবি প্রকাশ করলেন সোনাক্ষী সিনহা

সকল কল্পনার অবসান ঘটিয়ে সাত পাকে বাঁধা পড়লেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল।

রবিবার (২৩ জুন) সন্ধ্যায় কাগজে–কলমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন এই জুটি।

সাদা পোশাকে বিয়ের আসরে উপস্থিত হওয়ার পরিকল্পনা ছিল সোনাক্ষী–জাহিরের। সেই পরিকল্পনামাফিক সাদা শাড়িতে সেজেছিলেন কনে সোনাক্ষী, সাদা পাঞ্জাবি গায়ে দিয়েছেন জাহির।

সাত বছর আগে এই দিনেই আলাপ হয়েছিল যুগলের। সব প্রতিবন্ধকতা পেরিয়ে বিশেষ এই দিনেই নতুন জীবন শুরু করলেন নবদম্পতি। বিয়ের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ছবি শেয়ার করেছেন সোনাক্ষী।

সপ্তাহখানেক ধরেই জল্পনা ছিল সোনাক্ষী ও জাহির ইকবালের বিয়ে নিয়ে। তবে শুক্রবার থেকে চিত্রটা পরিষ্কার হয়ে যায়। মেহেন্দির অনুষ্ঠান থেকে শনিবার অভিনেত্রীর বাড়িতে পুজাপাঠ— সব কিছুই ক্যামেরাবন্দি হয়েছে।

এদিন রাত ৮টা থেকে শুরু হয়েছে সোনাক্ষী–জ়াহিরের রিসেপশনের অনুষ্ঠানে। নিমন্ত্রিত অতিথিদের জন্যও রয়েছে বিশেষ ‘ড্রেস কোড’। বিয়ের নিমন্ত্রণপত্রেই উল্লেখ করা হয়েছে, অতিথিরা যেন লাল রং ছেড়ে অন্য কোনও রঙের পোশাক পরেন।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ