// Script from below please place globally in the ------------------------------------------------------------------------------------- -------------------------------------------------------------------------------------

বিয়ের আসরে অসুস্থ কনে, বাবাকে ১০ হাজার টাকা জরিমানা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
চুয়াডাঙ্গা জেলায় বাল্যবিবাহ চলাকালে অভিযান চালিয়ে ১৪ বছর বয়সী এক কিশোরীর বিয়ে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামে বাল্যবিবাহ চলাকালে অভিযান চালিয়ে ১৪ বছর বয়সী এক কিশোরীর বিয়ে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় কিশোরী কনে অসুস্থ হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় বাল্যবিবাহে সহযোগিতা করার অপরাধে কিশোরীর বাবা রফিকুল ইসলামকে (কচি) বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) গোপনে কুড়ুলগাছি গ্রামে ওই কিশোরীর বিয়ের আয়োজন করা হয়। বাল্যবিবাহের আয়োজনের খবর পেয়ে দামুড়হুদা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দামুড়হুদা উপজেলা প্রশাসন পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানায়, অভিযানকালে বাল্যবিবাহ আয়োজন বন্ধ করে দেয়া হয়। এ সময় কিশোরী অসুস্থ বোধ করলে তাকে চিকিৎসার জন্য দর্শনা মুক্তি ক্লিনিকে ভর্তি করা হয়। পরে চিকিৎসা নিয়ে বর্তমানে সে সুস্থ রয়েছে বলে জানা গেছে। বাল্যবিবাহের আয়োজন ও এতে সহযোগিতা করার দায়ে কিশোরীর বাবা রফিকুল ইসলামকে (কচি) বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

উপজেলা প্রশাসন আরও জানায়, বাল্যবিবাহ প্রতিরোধে এ ধরনের অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More