শিরোনাম
মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ চিত্রনায়িকা পপির মা আর নেই নতুন পে-স্কেলের বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার
দীপ্ত নিউজ
রংপুর বিভাগ

বিমান বিধ্বস্তে নিহত শিক্ষক মাহরীন চৌধুরীর সমাধিতে বিজিবির শ্রদ্ধা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিমান বিধ্বস্তে নিহত শিক্ষক মাহরীন চৌধুরীর সমাধিতে বিজিবির শ্রদ্ধা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গকারী শিক্ষিকা মাহরীন চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বিজিবি পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক–শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

শনিবার (২৬ জুলাই) সকালে নীলফামারীর জলঢাকা পৌরসভার বগুলাগাড়ি চৌধুরী পাড়ায় তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

বিজিবির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল গোলাম রব্বানী বলেন, ‘ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হওয়ার পর কোমলমতি শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিয়েছেন শিক্ষিকা মাহরীন চৌধুরী। শরীরের ৮০ শতাংশ দগ্ধ হওয়ার পরও তিনি শিশুদের প্রাণে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। এই আত্মত্যাগ তার সাহসিকতা ও মানবিকতার প্রতীক হয়ে থাকবে।’

তিনি আরও বলেন, ‘শিক্ষকতা শুধু পেশা নয়, এটি একটি মহান ব্রত। মাহরীন চৌধুরী মানবতার মূর্ত প্রতীক। তার আত্মত্যাগ আমাদের জন্য প্রেরণার উৎস।’

মাহরীন চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদনের সময় এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর মাইলস্টোন ট্রাজেডিতে নিহত সকলের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন বিজিবির রংপুর রিজিয়ন সদর দপ্তরের পরিচালক (লজিস্টিক) লে. কর্নেল মোহাম্মদ নাহিদ হাসান, নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা চৌধুরী এবং রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সেলিম আল দীন।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।