দীপ্ত নিউজ
খেলা

বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলবেন মাশরাফি

আদীব জামাল
আদীব জামাল
বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলবেন মাশরাফি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের নতুন দল সিলেট স্ট্রাইকার্সের আইকন ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা।


বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর আগামী ৩ আসরের জন্য, বিসিবি আগেই ৭দলের নাম ঘোষণা করেছেন । ৭দলের মধ্যে নবাগত দল সিলেট স্ট্রাইকার্স। নবাগত হলেও আগে ভাগেই দল গোছানোর কাজ শুরু করেছেন দলটি । এরই মধ্যে মোহাম্মদ আমির, ধনাঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস এবং থিসারা পেরেরার সঙ্গে সরাসরি চুক্তি করেছেন তারা ।

আল\দীপ্ত