শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

বিদ্যুৎ স্পৃষ্টে ডিস লাইন কর্মীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিদ্যুৎ স্পৃষ্টে ডিস লাইন কর্মীর মৃত্যু

ঝিনাইদহের মহেশপুরে ডিসের লাইনের তদারকির কাজ করার সময় এক ডিসলাইন কর্মী শনু মন্ডল (৩৪) নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল ১১টার দিকে মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নের নস্তি শাকিল মোড় নামক স্থানে টাওয়ারের উপর কাজ করার সময় শনু নিহত হয়।

নিহত শনু মন্ডল মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নের নস্তি গ্রামের করিম মন্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কাজ করার জন্য শনু ডিসের তার সহ মই বেয়ে উপরে ওঠে । এরপর সেখানেই সে বিদ্যুৎস্পৃষ্ট হয় । পরে লোক জানাজানি হলে মহেশপুর ফায়ার সর্ভিসকে খবর দেয়া হয় । সে সময় তারা এসে শনুকে নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে উপরেই তার মৃত্যু হয় বলে এলাকাবাসী জানায়।

মহেশপুর উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ নুরুজ্জামান জানান, ঘটনা শোনামাত্র আমরা সেখানে পৌছে উদ্ধার তৎপরতা চালাই। কিন্তু বিদ্যুতের পোলের সাথে ডিসের লাইন ব্যবহার করায় এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে । আমরা শনুর মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠাই ।

নাটিমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মাস্টার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

মহেশপুর থানা ওসি খন্দকার শামীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শায়লা/দীপ্ত নিউজ