শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

বিদ্যুৎস্পৃষ্টে মুদি দোকানির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিদ্যুৎস্পৃষ্টে মুদি দোকানির মৃত্যু
নোয়াখালী

নোয়াখালী সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পারভেজ হোসেন (২২) নামে এক মুদি দোকানির মৃত্যু হয়েছে।

শুক্রবার( ৬ অক্টোবর) রাত সাড়ে ৮ টায় উপজেলার ২ নং দাদপুর ইউনিয়নের পশ্চিম বারাহীপুর দীঘির পাড়ে নিজ দোকানে এ ঘটনা ঘটে।

নিহত পারভেজ একই এলাকার বাহার উদ্দিনের ছেলে।

২ নং দাদপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান শিপন জানান, জীবিকার তাগিদে নিজ এলাকায় মুদি দোকান করতেন পারভেজ। শুক্রবার এশার নামাজের পর দোকানের মালামাল গোছানোর সময় সেখানে ঝুলে তাকা বিদ্যুতের একটি লিকেজ হওয়া তার তার হাতে লাগে। তাৎক্ষণিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সুধারাম মডেল থানার ওসি মীর জাহেদুল হক রনি জানান, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশের একটি দল সেখানে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মাহবুবুর রহমান/পূর্ণিমা/দীপ্ত নিউজ