বিড়াল আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, যা বললেন চিকিৎসক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
পোষা বিড়াল আঁচড়ের পর ৫ বছর বয়সী এক শিশুর অস্বাভাবিক আচরণের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

পোষা বিড়াল আঁচড়ের পর ৫ বছর বয়সী এক শিশুর অস্বাভাবিক আচরণের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে শিশুটিকে বিড়ালের মতো ‘মিউ মিউ’ শব্দ করতে দেখা যায়।

এ নিয়ে সৃষ্টি হয়েছে নানা আলোচনাসমালোচনা। তবে চিকিৎসক বলছেন, শিশুটির মধ্যে জলাতঙ্কের কোনো লক্ষণ দেখা যায়নি। ভয় বা মানসিক চাপ থেকে এমন আচরণ হতে পারে।

শনিবার (২২ আগস্ট) বিকাল ৪টায় গণমাধ্যমকে বিষয়টি জানান কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হোসেন।

জানা যায়, ওই শিশুর নাম মুস্তারীন আদ্রিতা ()। সে ভেড়ামারা উপজেলার বাহিরচর এলাকার ব্যাংকার সাব্বিরের মেয়ে। বিড়ালের আঁচড়ের পর গত ১৭ আগস্ট তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে জলাতঙ্কের টিকাও দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে শিশুটিকে অস্বাভাবিক আচরণ করতে এবং বিড়ালের মতো শব্দ করতে দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নানা ধরনের আলোচনা ও কৌতূহল তৈরি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির পরিবার শখ করে একটি বিড়াল পুষত। বিড়ালটি শিশুটিকে আঁচড় দেয়। তারপর শিশুকে জলাতঙ্কের ভ্যাক্সিনও দেওয়া হয়। তবে বিড়ালটি জলাতঙ্কে আক্রান্ত ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে শিশুটির পরিবারের পক্ষ থেকেও বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় হেলাল মজুমদার বলেন, আমাদের এলাকায় এমন ঘটনা ঘটেছে, আমরা জানতামই না। ভিডিওটি দেখার পর জানতে পেরেছি। ভুক্তভোগী পরিবারের কেউই বাড়িতে নেই। বর্তমানে আদ্রিতা ঢাকায় চিকিৎসাধীন বলে জানতে পেরেছি। তবে রাজধানীর কোন হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে, তা বলতে পারছি না।

ডা. ইকবাল হোসেন বলেন, শিশুটিকে হাসপাতালে আনা হয়েছিল। তাকে প্রয়োজনীয় চিকিৎসা ও জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে। তবে শিশুটির মধ্যে জলাতঙ্কের কোনো লক্ষণ দেখা যায়নি।

তিনি আরও বলেন, শিশুটির মিউ মিউশব্দ করা বা অস্বাভাবিক আচরণ যে জলাতঙ্কের কারণে হয়েছে, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। ভয় বা মানসিক চাপের কারণেও শিশুটি এমন আচরণ করতে পারে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More