শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে দেশে ফিরল ৩ ছাগল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে দেশে ফিরল ৩ ছাগল
ভারত থেকে ফিরিয়ে আনা ছাগল মালিকের হাতে তুলে দিচ্ছে বিজিবি। ছবি: সংগৃহীত

বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে দেশে ফেরত আসল ভারতে চলে যাওয়া তিনটি ছাগল।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুরের হিলি সীমান্তের ৬নং বিজিবি পোস্টে সীমান্তের শূন্য রেখায় বিএসএফের এসআই রাজেস বালুদাহ বিজিবির আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ফজলুর রহমানের হাতে ছাগলগুলো বুঝিয়ে দেন।

পরে স্থানীয় কাউন্সিলর রফিকুল ইসলামের কাছে বিজিবির সদস্যরা ছাগলগুলো হস্তান্তর করেন।

আরও পড়ুন: কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকতে দেব না: বিজিবি মহাপরিচালক

ছাগল তিনটির মালিক বাংলাদেশের দিনাজপুরের হিলি উপজেলার ধরন্দা এলাকার বাসিন্দা চায়না বেগম।

তিনি বলেন, ছাগল তিনটি গত সোমবার (১২ ফেব্রুয়ারি) খাবারে খেতে বাসা থেকে বের হয়ে যায়, পরে অনেক খোঁজাখুঁজির পর ভারতে চলে গেছে জানতে পেরে বিজিবি সদস্যদের বিষয়টি অবহিত করলে তারা আজকে পতাকা বৈঠকের মাধ্যমে আমার ছাগলগুলো ফিরে এনে দেয়। ছাগলগুলো পেয়ে আমি অনেক খুশি।

এ বিষয়ে হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ফজলুর রহমান বলেন, চায়না বেগমের ছাগলগুলো ভারতে চলে গেলে বিএসএফ জওয়ানরা সেগুলোকে নিজেদের হেফাজতে রাখে। আজ তাদের সঙ্গে কথা বলে প্রাণীগুলোকেত ফিরিয়ে এনে স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে মালিকের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ