শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

বিচারের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন ও মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বিচারের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন ও মিছিল

আগ্নেয়াস্ত্রসহ র‌্যাবের হাতে গ্রেপ্তার কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া গ্রামের গোপাল শেখের ছেলে হত্যার চেষ্টাসহ একাধিক মামলার আসামি আরিফের বিচারের দাবিতে মানববন্ধন ও মিছিল করেছে এলাকাবাসী।

সোমবার সকালে (২৭ নভেম্বর) শালঘর মধুয়া বাজার সংলগ্নব্রিজ মোড় এলাকায় এই মানবন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করেন, গেল বছর বাগুলাট আলাউদ্দিন আহমেদ ডিগ্রী কলেজের অর্থনীতির প্রভাষক মোহাম্মদ তোফাজ্জল হোসেনের ডান হাতের কব্জি বিচ্ছিন্ন করা, মাদক ব্যবসাসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত এই আরিফ। আরিফে অপরাধমুলক কর্মকান্ডে অতিষ্ঠ এলাকাবাসী। ২৫শে নভেম্বর র‌্যাবের হাতে আগ্নেয়াস্ত্রসহ আরিফ গ্রেফতার হওয়ায় তার বিচারের দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী। পরে মানববন্ধন শেষে মিছিল বের হয়।

 

দেবাশীষ/মোরশেদ আলম/দীপ্ত নিউজ