শিরোনাম
সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম পশ্চিম এশিয়ায় সামরিক উপস্থিতি বাড়াল যুক্তরাষ্ট্র
দীপ্ত নিউজ
জাতীয়

জুডিসিয়াল সার্ভিস কমিশন চেয়ারম্যান হলেন বিচারপতি ফারাহ মাহবুব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জুডিসিয়াল সার্ভিস কমিশন চেয়ারম্যান হলেন বিচারপতি ফারাহ মাহবুব
বিচারপতি ফারাহ মাহবুব।

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্ট বিচারপতি ফারাহ মাহবুব।

বুধবার (২১ জানুয়ারি) রাষ্ট্রপতি আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন বিধিমালা, ২০০৭ এর বিধি ৩(২)(ক) এর বিধি অনুযায়ী রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বিচারপতি ফারাহ মাহবুবকে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন চেয়ারম্যান হিসেবে নিয়োগ করেছেন। এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।

বিচারপতি ফারাহ মাহবুব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জনের পর ১৯৯২ সালে জেলা আদালতে আইন পেশা শুরু করেন। ১৯৯৪ সালের ১৫ অক্টোবর হাইকোর্ট বিভাগ এবং ২০০২ সালের ১৫ মে আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৪ সালের ২৩ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি নিযুক্ত হন।

ফারাহ মাহবুব ২০০৫ সালের ২৭ আগস্ট হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। সবশেষ ২০২৫ সালের ২৪ মার্চ তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান।

উল্লেখ্য, বিচারপতি ফারাহ মাহবুব আপিল বিভাগে নিয়োগ পাওয়া পঞ্চম নারী বিচারপতি। তিনি সাবেক মন্ত্রী প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমানের মেয়ে।

 

এসএ