শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

বিকেলে খালেদা জিয়ার বিষয়ে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিকেলে খালেদা জিয়ার বিষয়ে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) ১১ সদস্যের মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে আছেন । সেখানে তার শারীরিক নানা পরীক্ষা চলছে।

রবিবার (৩১ মার্চ) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

তিনি জানান, শনিবার (৩০ মার্চ) গভীর রাতে হঠাৎ বমি করেন বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থার অবনতি হয়। এ সময় দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করে সিসিইউতে নেয়া হয়।

 

এর আগেও বুধবার (২৭ মার্চ) দুপুরের পর অসুস্থ অনুভব করেন খালেদা জিয়া। ইফতারের পর মেডিকেল বোর্ড বেশ কয়েকবার তার স্বাস্থ্য পরীক্ষা করে জানান, সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা প্রয়োজন তাকে। তবে যদি কোনো কারণে প্রয়োজন হয় তাহলে যেকোনো সময় হাসপাতালে স্থানান্তর করা হতে পারে।

আটাত্তর বছর বয়সি খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ