দীপ্ত নিউজ
শিক্ষা

বিকালে শিক্ষামন্ত্রীর সঙ্গে বসছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বিকালে শিক্ষামন্ত্রীর সঙ্গে বসছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা
ফাইল ছবি

সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে এবার শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। সোমবার (২৯ জুলাই) বিকেল ৪টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের জানান, বিকাল ৪টায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বসবেন শিক্ষামন্ত্রী।

এর আগে এই ইস্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বৈঠক হয়। কিন্তু সমাধান না আসায় আন্দোলন চালু রাখেন তারা। এবার শিক্ষামন্ত্রী শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসছেন।

গত ১ জুলাই থেকে ক্লাস–পরীক্ষা বন্ধ করে কর্মবিরতিতে যান দেশের ৩৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে এ কর্মসূচি পালন করছেন তারা।