বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে প্রতারণা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ফেনীর দাগনভূঞায় বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে প্রতারণার অভিযোগে অনিবন্ধিত আল–আরাফা বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (২৮ মে) দুপুরে দাগনভূঞা উপজেলা প্রশাসন ও বিএসটিআই জেলা অফিস কুমিল্লার সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

বিএসটিআই কুমিল্লা জেলা অফিস সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক দাগনভূঞা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহনাজ শারবীন অভিযান পরিচালনা করেন। এসময় ফেনী–নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দাগনভূঞার আল–আরাফা বেকারীতে অভিযান চালালে প্রতিষ্ঠানটি ব্রেড, বিস্কুট ও কেক পণ্যের গুণগত মান যাচাইকালে সিএম লাইসেন্স গ্রহণ না করে ও বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন বিক্রয় ও বিতরণের চিত্র দেখতে পায়।

এসব অভিযোগে বিএসটিআই আইন–২০১৮ এর ২৭ ধারায় আল–আরাফা বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক। এসময় আদালতের নির্দেশে রঙ যুক্ত কেক এর কাগজ জব্দ করেন ধ্বংস করা হয়।

বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা কাজী মো. শাহান জানান, পন্যের গুণগত মান নিয়ন্ত্রণ ও জনস্বার্থে এ ধরণের অভিযান চলমান থাকবে।

 

আবদুল্লাহ আল-মামুন/এমি/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More