শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

বিএসএফের সাথে বিজিবি মহাপরিচালকের সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিএসএফের সাথে বিজিবি মহাপরিচালকের সাক্ষাৎ

বেনাপোল নোমাসল্যান্ডে বিএসএফের সাথে সৌজন্য সাক্ষাৎ ও সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর ।

বুধবার (৩ এপ্রিল) সকালে নিয়োগ পাওয়ার পর প্রথমবারের মতো বেনাপোলের বিভিন্ন সীমান্ত এলাকা পরিদর্শনে আসেন বিজিবি মহাপরিচালক।

প্রথমে তিনি শার্শা কাশিপুর বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখের কবরে শ্রদ্ধা নিবেদন ও গার্ড অফ অনার প্রদান করেন এবং সেখানে দরিদ্রদের মাঝে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এরপর মহাপরিচালক পেট্রােপালে বিএসএফ সাউথ বেঙ্গল ডিআইজি একে আরিয়া‘র সাথে সৌজন্য সাক্ষাত এবং উপহার সামগ্রী বিনিময় করেন। এসময় দু‘দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরে উভয় দেশের কর্মকর্তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করেন।

পরিদর্শনকাল বিজিবি মহাপরিচালকের সাথে উপস্থিত ছিলেন, বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম, বিজিবির অতিরিক্ত মহাপরিচালক মো. আনোয়ার হোসেন, বিজিবি খুলনা সেক্টর কমান্ডার কর্ণেল রেজাউল কবির, যশোর–৪৯ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল আহমেদ হাসান জামিল প্রমুখ।

 

জুবায়ের/এসএ/দীপ্ত সংবাদ