শিরোনাম
সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম পশ্চিম এশিয়ায় সামরিক উপস্থিতি বাড়াল যুক্তরাষ্ট্র
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বিএনপি সফলভাবে বিভাগীয় গণসমাবেশ করেছে দাবি নেতা-কর্মীদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিএনপি সফলভাবে বিভাগীয় গণসমাবেশ করেছে দাবি নেতা-কর্মীদের

রাজধানীর গোলাপবাগে বিএনপি সফলভাবে বিভাগীয় গণসমাবেশ করেছে বলে দাবি করেন দলটির নেতা-কর্মীরা। সরকার মামলা-হামলা এবং বাধা-বিপত্তি সৃষ্টি করেও জনশ্রোত ঠেকাতে পারেনি বলে জানান তারা।

অনেক নাটকীয়তার পর অবশেষে রাজধানীর গোলাপবাগ মাঠে বিভাগীয় গণসমাবেশের অনুমতি পায় বিএনপি। একদিন আগেই সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন দলটির নেতাকর্মী ও সমর্থকরা। শনিবার সকালে গোলাপবাগে মানুষের ঢল নামে। যানবাহনের স্বল্পতার কারণে, অনেকে হেঁটেই দূর-দূরান্ত থেকে আসেন। জ্বালানি তেলসহ নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি এবং নেতাকর্মী হত্যার প্রতিবাদ; খালেদা জিয়ার মুক্তি এবং নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে সোচ্চার বিএনপির নেতাকর্মীরা।

আগের সব বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের মামলায়, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ, তিনি এখন কারাগারে।