শিরোনাম
স্পিকার হাফিজ উদ্দিনকে পাকিস্তান ফেডারেশনের স্মারক জার্সি উপহার রয়টার্সের প্রতিবেদনশ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা নতুন ৩ সরকারি মেডিকেল কলেজে এবার ভর্তি হতে পারবেন ১৫০ শিক্ষার্থী ‘ফকির’ পদবি নিয়ে কটুকথা, হেলিকপ্টারে বউ এনে জবাব দিলেন শাহিন ফকির! ফিল হিউজের মৃত্যুর এক যুগ আজ টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা মালয়েশিয়ায় পৌঁছেছেন বিনা খর‌চে যাওয়া ১০৩ কর্মী যশোরে সাড়ে তিন কোটি টাকা মূল্যের ১৫টি স্বর্ণের বারসহ ৩ জন আটক
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বিএনপি শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিএনপি শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে: ওবায়দুল কাদের

এক দফা দাবির নামে বিএনপি শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রবিবার ( ২১ মে ) রাজধানীর আগারগাঁওয়ে শান্তি সমাবেশে তিনি বলেন, কেউ নির্বাচন ঠেকাতে আসলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।

বিএনপির অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রবিবার রাজধানীর আগারগাঁওয়ে শান্তি সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। এতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। নেতিবাচক রাজনীতি বন্ধ করে বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা।

তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি মৃত তত্ত্বাবধায়ক জীবিত করতে চায়। কারণ তারা জানে, শেখ হাসিনার সঙ্গে নির্বাচন করে জিততে পারবে না।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কেউ নির্বাচন ঠেকাতে আসলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।

আল/দীপ্ত সংবাদ