শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

বিএনপি বাঙালি সংস্কৃতির শত্রু: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিএনপি বাঙালি সংস্কৃতির শত্রু: ওবায়দুল কাদের

বিএনপি বাঙালি সংস্কৃতি, বাংলাদেশ রাষ্ট্রের চেতনা ও মুক্তিযুদ্ধের শত্রু বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার (১৪ এপ্রিল) সকালে রাজধানীর বাহাদুর শাহ পার্কে বাংলা নববর্ষ উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘এই বাংলাদেশে এটা আজ প্রতিষ্ঠিত সত্য, কারা বৈশাখের চেতনাবিরোধী, কারা বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে। স্বৈরাচারী কায়দায় ১৪০০ সনে সোহরাওয়ার্দী উদ্যানে তৎকালীন বিরোধী দলের নেতা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শোভাযাত্রাকে সেদিন যারা পণ্ড করে দিতে চেয়েছিল, সেই অপশক্তি আজও বাংলার মাটিতে আছে। এরা এ দেশে সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা।‘

তিনি বলেন, ‘এই বিএনপি এ দেশে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। এরা বাঙালি সংস্কৃতিকে সহ্য করতে পারে না। এদের চেতনায় পাকিস্তান, এদের হৃদয়ে পাকিস্তান। এই সাম্প্রদায়িক অপশক্তি বাংলার চেতনা, বাংলাদেশের জন্মের চেতনাবিরোধী।‘

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, ‘আজকে কোনো রাখ–ঢাক নেই। যারা সাম্প্রদায়িক জঙ্গিবাদের পৃষ্ঠপোষক সেই বিএনপি হচ্ছে বাঙালি সংস্কৃতির, বাংলাদেশ রাষ্ট্রের চেতনার, মুক্তিযুদ্ধের শত্রু। আসুন, শেখ হাসিনার নেতৃত্বে এই অপশক্তিকে প্রতিহত করি, পরাজিত করি এবং বিজয়ের লক্ষ্য অভিমুখে এগিয়ে যাই।‘