শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

বিএনপি নেতা মজনু ও যুবনেতা নাসিরের মুক্তির দাবিতে মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বিএনপি নেতা মজনু ও যুবনেতা নাসিরের মুক্তির দাবিতে মিছিল

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব ও ফেনী–১ আসন বিএনপি সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু, ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকারের মামলা প্রত্যাহার ও শর্তহীন জামিনের দাবিতে মুক্তির মিছিল করেছে ফেনী জেলা ছাত্রদল।

শুক্রবার (২৭ মে) বিকেলে মুক্তির মিছিলটি শহরের ট্রাংক রোডে শুরু হয়ে শহীদ শহীদুল্লা কায়সার সড়ক হয়ে ইসলামপুর রোডে গিয়ে শেষ হয়।

ফেনী জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মজুমদার রশিদ এর নেতৃত্বে মুক্তির মিছিলে অংশ নেয় ফেনী জেলা ছাত্রদল এর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

মিছিলের সামনের সারিতে ছিলেন ফেনী পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাজন মজুমদার, জেলা ছাত্রদলের সহ–প্রচার সম্পাদক রাকিবুল হাসান রনি, সদস্য মোহাম্মদ আলী সোহেল, ফেনী পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামরুল হাসান চৌধুরী আসিফ, জেলা ছাত্রদল নেতা শাখওয়াত হোসেন রবিন, পৌর ছাত্রদল নেতা জুনায়েদ রব্বানী রিজন, আতিকুর রহমান প্রমুখ।

মিছিল শেষে মাহির ও রবিন নামে পৌর ছাত্রদলের দুইজন কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

 

আবদুল্লাহ আল-মামুন/আফ/দীপ্ত নিউজ