শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

বিএনপি নেতা চাঁদকে আবারও একদিনের রিমান্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিএনপি নেতা চাঁদকে আবারও একদিনের রিমান্ড

প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে গ্রেপ্তার রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদকে আবারও একদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

বুধবার (১৬ আগস্ট) রাজশাহী অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে মহানগরীর রাজপাড়া থানায় দায়ের করা নাশকতা ও সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বিচারক চাঁদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন। একই মামলায় মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত।

মামলার আসামিপক্ষের আইনজীবী শামসাদ বেগম মিতালী জানান, রাজপাড়া থানার একটি নাশকতার মামলায় সরকার পক্ষ আবু সাইদ চাঁদের ৫ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। উভয়পক্ষের শুনানী শেষে বিচারক একদিনের পুলিশী রিমান্ড মঞ্জুর করেন। একই মামলায় ঢাকায় বিএনপির সমাবেশে যোগ দিতে গিয়ে গ্রেপ্তার শফিকুল হক মিলনকে রাষ্ট্রপক্ষের শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন মঞ্জুর করেছেন বিচারক।

উল্লেখ্য, গত ১৯ মে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুরহাট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি জনসমাবেশে দেয়া বক্তব্যে আবু সাইদ চাঁদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠে। ওই রাতেই তার বিরুদ্ধে পুঠিয়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়। একই অভিযোগে তার বিরুদ্ধে রাজশাহী মহানগর ও জেলায় ছয়টি মামলা সহ দেশের বিভিন্ন স্থানে ২২টি মামলা হয়েছে।

শায়লা/ দীপ্ত নিউজ