শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

বিএনপি নেতাদের চোখ শুকিয়ে গেছে – ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বিএনপি নেতাদের চোখ শুকিয়ে গেছে – ওবায়দুল কাদের

বিএনপি নেতাদের চোখ শুকিয়ে গেছে, আন্দোলন হয় না মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি আরও বলেন, ‘এই বছর না ওই বছর আন্দোলন হবে কোন বছর? এ বছর রমজানের ইদের পর বলে, কুরবানির ইদ, কুরবানির পর বলে পরীক্ষার পর, এভাবে দেখতে দেখতে ১৪ বছর, আন্দোলন হবে কোন বছর‘।

শনিবার (২২ জুলাই) বিকেলে নোয়াখালী জিলা স্কুল মাঠে জেলা আওয়ামী লীগের আয়োজনে উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমেরকিার ভিসা নীতির সমালোচেনা করে বলেন, ভিসা নীতি নিয়ে নিষেধাজ্ঞা আসবে বলে বঙ্গবন্ধু কন্যাকে ভয় দেখিয়েছে। যত হুমকি আসে শেখ হাসিনা মাথা নত করবে না, করতে পারে না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে বলেন, লন্ডনে বসে তারেক রহমান স্কাইপিতে বলেছে, টাকার কোন সমস্যা নেই, আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটাও। এত টাকা কোথায় থেকে এলো? তারেকের অর্থ পাচারের কথা সারা দুনিয়ার মানুষ বুঝে।

জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সহিদ উল্যাহর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চীফ হুইপ আবু সাঈদ, নোয়াখালী–১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম, নোয়াখালী–২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলম, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমসহ দলের অনান্য নেতৃবৃন্দ।

নাসিম/এসএ/দীপ্ত নিউজ