শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

বিএনপি আগুন নিয়ে খেলতে এলে সেই হাত পুড়িয়ে দেওয়া হবে: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বিএনপি আগুন নিয়ে খেলতে এলে সেই হাত পুড়িয়ে দেওয়া হবে: কাদের

প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘পরাজয়ের ভয়ে বিএনপির এক দফা। তারা খাদে পড়ে মরণ যন্ত্রণায় ছটফট করছে। তারা আগুন নিয়ে খেলা করতে এলে, সেই হাত পুড়িয়ে দেওয়া হবে।’

শনিবার (১২ আগস্ট) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্বাধীনতা চিকিৎসক পরিষদের জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

কাদের বলেন, এ বছর পৃথিবীর ২২টি দেশে নির্বাচন হচ্ছে। কোথাও কোনও প্রশ্নের সম্মুখীন হচ্ছে না। শুধু বাংলাদেশের নির্বাচন নিয়েই বিদেশিরা অভ্যন্তরীণ বিষয়ে কথা বলছে। কী অপরাধ গণতন্ত্রের, কী অপরাধ উন্নয়নের। গণতন্ত্র আছে বলেই উন্নয়নের মুখ দেখছে বাংলাদেশ। পৃথিবীর কোনও দেশেই ওয়াশিংটন হস্তক্ষেপ করতে পারে না, শুধুমাত্র বাংলাদেশেই চুন থেকে পান খসলেই ভিসা নীতির কথা বলে। বিএনপি এটার সুবিধা নেওয়ার চেষ্টা করে। দেশের উন্নয়নে তারা প্রশংসা করতে পারে না।’

তিনি বলেন, সকল ক্ষমতার মালিক আল্লাহ, সেখানে বিএনপি কীভাবে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামাবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের উন্নয়নে বিএনপির অন্তরর্জালা। বিএনপির সমাবেশে নেতাকর্মীদের সংখ্যা কমে গেছে, তাদের মিছিল সমাবেশে দৈর্ঘ্য বেড়েছে, প্রস্থ কমেছে। বিএনপি জানে নির্বাচনে তাদের কী দশা হবে।

কাদের বলেন, এই মুহূর্তে নির্বাচন হলে এ দেশের ৭০% ভাগ ভোট মানুষ শেখ হাসিনাকে দিবে।

যেকোনও সংকট কিংবা সমস্যায় শেখ হাসিনার প্রতি আস্থা রাখার প্রতি সারাদেশের মানুষের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।

বিএনপি খালেদা জিয়ার জন্ম বার্ষিক ৬ বার হয় কী করে এমন প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, ১৫ আগস্ট কীভাবে তার জন্মদিন হয়।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার,পার্লামেন্ট বিলুপ্তি,শেখ হাসিনার পদত্যাগসহ বিএনপির কোনো দাবি মেনে নেওয়া হবে না,সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। মন চাইলে নির্বাচনে আসবেন না হয় যা মন চায় তা করেন।

মোরশেদ আলম/দীপ্ত নিউজ