বিএনপি আইন মানে না, বিচার ব্যবস্থা মানে না : মাহবুবউল আলম

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

“বিএনপি আইন মানে না, বিচার ব্যবস্থা মানে না। এটাই প্রমাণ করে তাদের মধ্যে কোন শিষ্ঠাচার নেই। সবসময় তাদের মধ্যে সন্ত্রাসী মনোভাব বিদ্যমান” বলে মন্তব্য করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি।

সোমবার (২ অক্টোবর) বেলা ১১টায় কুষ্টিয়ায় নিজ বাসভবনে কুষ্টিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে মতবিনিময়ের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বেগম জিয়ার চিকিৎসা প্রসঙ্গে তিনি বরেন, “বিএনপি আসলে বেগম জিয়ার চিকিৎসা যতটা উদ্বিগ্ন তার চেয়ে এটা নিয়ে রাজনৈতিক ইস্যু বানাতে তারা বেশি ব্যাস্ত। এটা আদালতী প্রক্রিয়া কিন্তু তারা সেদিকে যাচ্ছে না। উদ্দেশ্য একটাই বিএনপি আসলে এটা নিয়ে রাজনীতি করতে চায়।

হানিফ বলেন, এতিমের টাকা আত্মসাৎ ছাড়াও বেগম জিয়ার নামে আরও মামলা আছে, কিন্তু বিএনপি আদালতে তাকে নির্দোষ প্রমাণ করতে ব্যার্থ হয়েছে। তার মানে দূর্নীতির ঘটনা সঠিক।

মতবিনিময়ে কুষ্টিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সহ–সভাপতি মিলন উল্লাহ, শেখ হাসান বেলাল, সাধারণ সম্পাদক সোহেলসহ নির্বাচিত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More