শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

বিএনপির ২৪ নেতাকর্মীকে জেল হাজতে পাঠাল আদালত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিএনপির ২৪ নেতাকর্মীকে জেল হাজতে পাঠাল আদালত
মাগুরা জেলা ও দায়রা জজ আদালত। ফাইল ছবি

বিস্ফোরক আইনে পুলিশের দায়ের করা একটি মামলায় মাগুরায় বিএনপি ২৪ নেতাকর্মীকে জেল হাজতে পাঠিয়েছে মাগুরা জেলা ও দায়রা জজ আদালত।

বৃহস্পতিবার(২৭ এপ্রিল) দুপুরে মাগুরা জেলা ও দায়রা জজ আদালতে বিএনপি ও অংগ সংগঠনের ৩০ জন নেতা কর্মী আত্মসমর্পন করলে বিঞ্জ জেলা ও দায়রা জজ অমিত কুমার রায় ৬ জনের জামিন মঞ্জুর করে বাকী ২৪ জনের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, গত ২৩ ফেব্রুয়ারী মাগুরা সদর থানায় পুলিশ বাদী হয়ে ৩৬ জনকে আসামী করে বিস্ফোরক আইনে মামলা দায়ের করে।

এই মামলায় আসামীরা গত ১ মার্চ উচ্চ আদালতে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করলে আদালত ৬ সপ্তাহের জামিন মঞ্জুর করেন। আদালতের নির্দেশে আসামীরা গত ১১ মার্চ মাগুরা জেলা জজ আদালতে হাজির হলে আদালত ২৭ এপ্রিল জামিন শুনানির জন্য দিন ধার্য করেন।

সেই অনুযায়ী আসামীরা বৃহস্পতিবার (২৭ এপ্রিল) মাগুরা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পন করলে বিজ্ঞ আদালত ৬ জনের জামিন মঞ্জুর করে। বাকি ২৪ নেতাকর্মীকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলায় আসামী পক্ষে অ্যাডভোকেট, নিতাই রায় চৌধুরী, শাহেদ হাসান টগর, রোকনুজ্জামান খানসহ একাধিক আইনজীবী জামিন শুনানীতে অংশ নেন এবং জামিনের আবেদন করেন। সরকার পক্ষে পিপি এস্কেন্দার আজম বাবলু জামিনের বিরোধিতা করেন। বিজ্ঞ বিচারক শুনানী শেষে উল্লেখিত নির্দেশ দেন।

যূথী/দীপ্ত সংবাদ