শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

বিএনপির সঙ্গে হাসনাত আব্দুল্লাহসহ ৭ ছাত্রনেতার বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিএনপির সঙ্গে হাসনাত আব্দুল্লাহসহ ৭ ছাত্রনেতার বৈঠক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিরা।

শনিবার (২৬ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়েদেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে যান সাত সদস্যের প্রতিনিধি দল।

এ সময় রাষ্ট্রপতির অপসারণ, সংবিধান বাতিল ও প্রক্লেমেশন অব সেকেন্ড রিপাবলিক ইস্যুতে আলোচনা হয়। এসব ইস্যুতে জাতীয় ঐক্য তৈরিতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাবে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন:

হাসনাত আব্দুল্লাহ

আহ্বায়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

আরিফ সোহেল

সদস্য সচিব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

উমামা ফাতেমা

মুখপাত্র, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

আব্দুল হান্নান মাসউদ

মুখ্য সংগঠক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন:

নাসীরউদ্দীন পাটওয়ারী

আহ্বায়ক, জাতীয় নাগরিক কমিটি

আখতার হোসেন

সদস্য সচিব, জাতীয় নাগরিক কমিটি

সামান্তা শারমিন

মুখপাত্র, জাতীয় নাগরিক কমিটি

আরিফুল ইসলাম আদীব

সদস্য, জাতীয় নাগরিক কমিটি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল।

সালাহউদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুগ্ম–মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল।

আল/ দীপ্ত সংবাদ