শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

বিএনপির আন্দোলন ঠেকাতে পারবে না: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিএনপির আন্দোলন ঠেকাতে পারবে না: মির্জা ফখরুল
মির্জা ফখরুল

ক্ষমতাসীন আওয়ামী লীগ পাহারা দিয়ে বিএনপির আন্দোলন ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘পাহারা দিয়ে আন্দোলন ঠেকানো যাবে না। ক্ষমতাসীনরা পালানোর পথ পাবে না।’

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ১০ দফা দাবিতে রাজধানীর মতিঝিলে পদযাত্রা কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

সেই প্রসঙ্গে তিনি আরো বলেন,আওয়ামী লীগ এই দেশটাকে অকার্যকর করে ফেলেছে, কোথাও কোনো সফলতা নেই। আওয়ামী লীগ মূলত সন্ত্রাসী দল, কোনোদিন নির্বাচিত হয়ে আসেনি। ভয় দেখিয়ে ত্রাসের রাজত্ব করে ক্ষমতা দখল করে রেখেছে।

এই সরকারের অধীনে কোনো নির্বাচনে জনগণ যাবে না দাবি করে তিনি বলেন, সরকারের পদত্যাগের দাবি সারা দেশে ছড়িয়ে পড়েছে। এখনও সময় আছে, পদত্যাগ করুন। সংসদ বিলুপ্ত করুন। নতুন তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা তুলে দিন। একটাই দাবি এই সরকারের পদত্যাগ।

বিএনপি মহাসচিব বলেন, এই ১৪ বছরে আওয়ামী লীগ বাংলাদেশকে ফতুর করে দিয়েছে। মানুষ গরীব হচ্ছে আর আওয়ামী নেতারা ফুলে ফুলে কলাগাছ হচ্ছে।

যূথী/দীপ্ত