শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

বিএনপিকে বয়কটের দাবি হানিফের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বিএনপিকে বয়কটের দাবি হানিফের
মাহবুব উল আলম হানিফ। ছবি: সংগৃহীত

রাজনৈতিকভাবে বিএনপিকে বয়কট করার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করে ঘরে ফিরিয়ে দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

মঙ্গলবার (২৩ মে) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে হানিফ এ কথা বলেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সমাবেশ করতে হচ্ছে। এর চেয়ে দুঃখজনক কিছুই হতে পারে না।

হানিফ বলেন, এ হত্যার হুমকির মাধ্যমে প্রমাণ হয় যে বিএনপি একটি সন্ত্রাসী দল। মিছিলের নামে আজ ভাঙচুর করেছে তারা। শান্তিপূর্ণ কর্মসূচি পছন্দ করে না বিএনপি।

আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি ভেবেছে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে সরকারের পতন ঘটানো যাবে। সেটা সম্ভব হবে না। সন্ত্রাসী কর্মকাণ্ড করে, হুমকি–ধামকি দিয়ে পার পাওয়ার সুযোগ নেই।

বিএনপি নেতাদের ভাষা সংযত করার আহ্বান জানিয়ে হানিফ বলেন, আওয়ামী লীগকে ভয় দেখিয়ে লাভ হবে না। বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করে ঘরে ফিরিয়ে দেয়া হবে।

এফএম/দীপ্ত নিউজ