শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

বাস চাপায় মা নিহত, মেয়ে হাসপাতালে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাস চাপায় মা নিহত, মেয়ে হাসপাতালে

ফেনীতে বাস চাপায় হালিমা বেগম (৩৭) নামে পথচারী এক নারী নিহত হয়েছে এবং গুরুতর আহত অবস্থায় তার মেয়ে হার্নিফা (৪) কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (২৩ জুলাই) বিকালে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ফেনীর বাথানিয়া রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী ফেনী শহরতলীর পূর্ব বিজয়সিংহ এলাকার আমির হোসেনের স্ত্রী।

এ ঘটনায় আনন্দ এন্টারপ্রাইজ নামের একটি বাস জব্দ করে, চালক আবদুস শহীদকে গ্রেফতার করা হয়েছে। আবদুস শহীদ নোয়াখালী সদর উপজেলার পূর্ব এয়াজবাড়িয়া গ্রামের হানিফের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হালিমা তার মেয়েকে নিয়ে ফুটপাত দিয়ে ফেনী শহরের দিকে আসছিলেন। বাথানিয়া নামক স্থানে এলে যাত্রীবাহী বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলে হালিমা বেগমের মৃত্যু হয় এবং তার মেয়েকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

হাইওয়ে থানার ওসি মোস্তফা কামাল বলেন, বাসটি জব্দ করা হয়েছে। চালককে গ্রেপ্তার করে ফেনী মডেল থানায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

আবদুল্লাহ/এসএ/দীপ্ত নিউজ