শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

বাস খাদে পড়ে পেরুতে নিহত ২৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাস খাদে পড়ে পেরুতে নিহত ২৪

 

পেরুতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২১ জন।

দুর্ঘটনাকবলিত আন্তঃনগর ওই বাসটি পেরুর হুয়ানকায়ো শহর থেকে হুয়ান্টা শহরের আন্দিজ পর্বতমালা অঞ্চল দিয়ে যাচ্ছিল।

রাতের অন্ধকারে বাসটি ৬৫০ ফুট গভীর খাদে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে।

হুয়ানকায়ো শহরের মেয়র জানিয়েছেন, মহাসড়কের যে স্থানে দুর্ঘটনাটি ঘটেছে সেটি এক মাস আগে ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরপরে তা আর মেরামত করা হয়নি।

এসএ/দীপ্ত নিউজ