শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

সাতক্ষীরায় ইমাদ পরিবহনের বাসের ধাক্কায় মাহামুদুল ইসলাম (২৯) নামে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী রিফাত হোসেন ফিফা।

শুক্রবার (১৮ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে সাতক্ষীরা–খুলনা মহাসড়কের পাটকেলঘাটা থানার ত্রিশমাইল এলাকায় এ ঘটনা ঘটে। আহত রিফাতকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত মাহামুদুল সাতক্ষীরার তালা উপজেলার মাঝিয়াড়া গ্রামের জাফর মোড়লের ছেলে। আহত রিফাত খুলনার পাইকগাছা উপজেলার মাহমুদকাটি গ্রামের বাসিন্দা।

ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শিমুল রানা জানান, মাহামুদুল ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। শুক্রবার সকালে তিনি তালা থেকে রিফাতকে নিয়ে সাতক্ষীরা আসছিলেন। পথিমধ্যে ত্রিশমাইল এলাকার অগ্রগতি সংস্থার অফিসের সামনে ইমাদ পরিবহনের ঢাকাগামী বাস মোটরসাইকেলটি ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে মাহামুদুলের মৃত্যু হয় আর গুরুতর আহত হন রিফাত। তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়, তবে অবস্থার অবনতি হলে তাকে সামেক হাসপাতাল ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পাটকেলঘাটা থানার কর্মকর্তা মাহমুদ হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

 

এসএ/দীপ্ত নিউজ